নানিয়ারচরের ইউএনও নুরুজ্জামানকে এসএমএস-এ প্রাণনাশের হুমকি

নানিয়ারচর

সিনিয়র স্টাফ রিপোর্টার :

রাঙ্গামাটির নানিয়ারচরে নিরীহ বাঙ্গালীদের পর এবার উপজাতীয় সন্ত্রাসীদের টার্গেট সৎ-স্বজ্জন প্রশাসনিক কর্মকর্তা হিসেবে পরিচিত নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নুরুজ্জামান। ইউএনও নুরুজ্জামানকে প্রাণনাশের হুমকি দেওয়া ছাড়াও অকথ্য ভাষায় গালিগালাজ করে তার ব্যবহৃত মোবাইল ফোনে ক্রমাগত এসএমএস পাঠাচ্ছে উগ্র সাম্প্রদায়িক উপজাতীয় সন্ত্রাসীরা। এনিয়ে উপজাতীয় সন্ত্রাসীদের স্বরূপ উন্মোচিত হতে শুরু করেছে বলেও মনে করছেন পাহাড়ের সচেতন মহল। তাদের মতে প্রশাসনের কর্মকর্তাকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দিয়ে সন্ত্রাসীরা বগাছড়ির ঘটনায় তাদের সম্পৃক্ততার জানানই দিয়েছে।

গত ২৮ ডিসেম্বর মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমানের উপস্থিতিতে বগাছড়ির ১৪ মাইল এলাকায় পাহাড়ি নেত্রী ও ইউপি মেম্বার কাজলী ত্রিপুরার নেতৃত্বে পাহাড়ী নারীদের একটি গ্রুপ ইউএনও নুরুজ্জামানের উপর চড়াও হয়। তবে এ সময় সেনাবাহিনী, পুলিশ ও প্রশাসনের উর্দ্ধতন কর্তকর্তারা উপস্থিত থাকলেও পুলিশ কাউকে গ্রেফতার করেনি, এমনকি পরবর্তীকালে তাদের কারো নামে কোনো মামলাও করেনি বা প্রশাসনিক কোনো ব্যবস্থাও নেয়নি। অথচ রাঙামাটির নানিয়ারচর উপজেলার বগাছড়িতে সোমবার সন্ধ্যায় অবরোধকারিদের হামলায় নানিয়ারচর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রন বিকাশ চাকমা আহত হওয়ার ঘটনায় পুলিশ বাদী হয়ে বাঙালীদের নামে একটি মামলা করে এবং দ্রুততার সাথে সে মামলায় হামলাকারী সন্দেহে দুই যুবককে গ্রেফতারও করেছে নানিয়ারচর থানা পুলিশ। আটককৃতরা হলেন, বগাছড়ি আমতলা এলাকার বাসিন্দা হাবিব (৩৪) যার পিতার নাম হলো জোনাব আলী, অপরজন হলো বগাছড়ি প্রাইমারী স্কুল এলাকার মুন্না (২২) যার পিতার নাম খালেক।

পুলিশ ও প্রশাসনের এই দ্বিমুখী নীতির কারণে উপাজাতীয় সন্ত্রাসীরা প্রশ্রয় পায়- ধারণা এলাকাবাসীর। ফলে এই ঘটনার একদিন পরই ইউএনও নুরুজ্জামানকে হুমকি ধামকি দেওয়ার পাশাপাশি তার ব্যবহৃত মোবাইল ফোনে এসএমএস পাঠিয়ে তাকে প্রাণনাশের হুমকি দিয়েছে উপজাতীয় সন্ত্রাসীরা।

মোবাইল ফোন কোম্পানী রবি আজিয়াটার ০১৮৬৯১০৩৫৭২ নাম্বার থেকে পাঠানো পৃথক তিনটি এসএমএস-এ ইউএনও নুরুজ্জামানকে ফ্যামিলি নিয়ে সড়ক ও নদী পথে নানিয়ারচর না আসার কথা উল্লেখ করে বলা হয়েছে, যদি ভুল করেও আসো তাহলে এ্যাটাক। এতে আরো বলা হয়েছে, যে কোনো সময় মাত্র একটি বুলেট খরচ করবো তোমার জন্য। পারলে বদলী হয়ে যাও। নাহলে তোমার দুইটি বাচ্চা, অথবা তুমি নিজে না হয় তোমার বউকে আমরা দুনিয়া থেকে বদলী করবো।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নুরুজ্জামান নানিয়ারচর থানায় সাধারণ ডায়েরী করেছেন নিশ্চিত করে নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রশিদ চৌধুরী বলেন, এসআই শাহজাহান এই অভিযোগটি তদন্ত করছেন।

এ ব্যাপারে জানতে নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নুরুজ্জামান মোবাইল এসএমএস এর মাধ্যমে তাকে হুমকি দেওয়ার সত্যতা নিশ্চিত করে পার্বত্যনিউজকে বলেন, আমি প্রজাতন্ত্রের একজন কর্মচারি, দেশের প্রয়োজনে নিজের প্রাণ বিসর্জন দিতেও আমি দ্বিধা করবো না। প্রাণ-নাশের হুমকিতে আমি ভীত নই উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে আমি আমার কর্মস্থল নানিয়ারচর অবস্থান করছি।

এবিষয়ে রাঙ্গামাটির জেলা প্রশাসক মো: সামসুল আরেফিন পার্বত্যনিউজকে বলেন, এ ঘটনায় ইউএনও মো: নুরুজ্জামান সাধারণ ডায়েরী করেছেন এবং বিষয়টি যথাযথ আইনানুগ প্রক্রিয়ায় এগুচ্ছে। আইন তার নিজস্ব গতিতেই চলবে বলেও জানান রাঙ্গামাটি পাহাড়ি জনপদে নবাগত জেলা প্রশাসক মো: সামসুল আরেফিন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন